BTRC Approved Tariff

Images
Images
BTRC Logo

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

আইইবি ভবন, রমনা, ঢাকা - ১০০০।

সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগ

স্মারক নং-১৪.৩২.০০০০.৬০০.৫৫.০০১.২২.৫২৩
তারিখ: ০৭ মার্চ ২০২২
বিষয়: BAS Network নামক ISP প্রতিষ্ঠানের অনুকূলে ট্যারিফ অনুমোদন প্রদান প্রসঙ্গে।

সূত্র :

১) BAS Network এর আবেদন ।

২) বিটিআরসি’র স্মারক নং- ১৪.৩২.০০০০.৬০০.৫৫.০০১.১৯.৯৩২, তারিখঃ ১১ নভেম্বর ২০২১।

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রসমূহের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সূত্রস্থ-১ এর পত্র মাধ্যমে ISP কার্যক্রম পরিচালনা জন্য আপনার প্রতিষ্ঠান কর্তৃক ট্যারিফ অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। এপ্রেক্ষিতে সৃত্রস্থ-২ নং পত্র শর্ত নং-৪ মোতাবেক 5 Mbps , 10 Mbps ও 20 Mbps কে আনুপাতিক হারে প্রয়োজনীয় সমন্বয় করে নিম্বোক্ত “ছক' মোতাবেক আবেদনকৃত সকল প্যাকেজ/প্রোডাক্ট-এর ট্যারিফ, শর্ত এবং সেবা ও সেবার মান নিশ্চিতে Grade Of Service (GoS) -এর অনুমোদন Bas Network এর অনুকূলে নির্দেশক্রমে প্রদান করা হলোঃ

“এক দেশ, এক রেট”
ক্রম ব্যান্ডউইথ (সর্বনিম্ন) মাসিক বিল (সর্বোচ্চ)
১ 5 Mbps 600 টাকা
২ 10 Mbps 800 টাকা
৩ 15 Mbps 1000 টাকা
৪ 20 Mbps 1200 টাকা
৫ 25 Mbps 1400 টাকা
ক্রম ব্যান্ডউইথ (সর্বনিম্ন) মাসিক বিল (সর্বোচ্চ)
৬ 30 Mbps 1600 টাকা
৭ 35 Mbps 1800 টাকা
৮ 40 Mbps 2000 টাকা
৯ 45 Mbps 2200 টাকা
১০ 50 Mbps 2400 টাকা
সর্বোচ্চ শেয়ার্ড কনটেনশন রেশিও: 1:8

২। ট্যারিফের শর্তাবলী:

(১) বিটিআরসির লাইসেন্সধারী সকল সরকারী/বেসরকারী বিভিন্ন ধরণের Internet Service Provider (ISP) প্রতিষ্ঠান উল্লেখিত ১ সেপ্টেম্বর ২০২১ তারিখ হতে প্রাথমিকভাবে ৫ (পাচ) বছরের জন্য নির্ধারিত থাকবে এবং পরবর্তীতে নতুন করে ট্যারিফ নির্ধারিত না হলে কমিশনের অনুমোদনক্রমে তা বলবৎ থাকবে। তবে কমিশন বাজার চাহিদা ও গ্রাহক স্বার্থ বিবেচনায় যে কোন সময় ইহা পরিবর্তন করতে পারবে;

(২) গ্রাহক সেবা ও সেবার মান নিশ্চিতে প্রয়োজনীয় ‘Penalty’ শর্ত সহ Quality of Service & Experience-কে বিবেচনায় নিয়ে প্রতিটি সেবার মানদন্ড নির্ধারণে বর্ণিত Grade A, B ও C মোতাবেক "Grade of Service (GoS)" বজায় রাখতে প্রতিটি ISP বাধ্য থাকবে। সকল ধরণের ISP'র ক্ষেত্রে “গ্রাহক ০৫ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মাসিক বিল ৫০% প্রদান করবে, ১০ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে মাসিক বিলের ২৫% প্রদান করবে এবং ১৫ দিন অব্যাহতভাবে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকলে উক্ত মাসে কোন মাসিক বিল প্রদান করবে না”;

(৩) ISP নীতিমালার শর্ত নং- ২১.৫ অনুযায়ী সরকার কর্তৃক অনুমোদিত ট্যারিফের আদলে সকল লাইসেন্সধারী IPS প্রতিষ্ঠানকে কমিশন হতে প্রয়োজনীয় ট্যারিফ অনুমোদন গ্রহণ করতে হবে;

(৪) সরকারের অনুমোদিত ইন্টারনেট স্পিড সর্বনিম্ন সীমা 5Mbps বিদ্যমান রেখে ট্যারিফের তালিকা অনুযায়ী 5Mbps,10Mbps ও 20Mbps অথবা Contention Ratio- - 1:8 কে আনুপাতিক হারে প্রয়োজনীয় সমন্বয় করে কমিশনের অনুমোদনক্রমে গ্রাহকদের ISP অন্যান্য প্রোডাক্ট/সেবা প্রদান করতে পারবে;

(৫) ISP কর্তৃক কমিশন হতে অনুমোদিত ট্যারিফ চার্ট নিজন্ব ওয়েব সাইটে প্রকাশ করতে হবে এবং অনুমোদিত সেবা বা ট্যারিফ _ এ কোন প্রকার পরিবর্তন বা সংযোজন গ্রহনযোগ্য নয়;

(৬) ট্যারিফের বাহিরে অনুমোদন ব্যতীত কোন সেবা/প্রোডান্ট পরিচালনা করলে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে;

(৭) গ্রাহক অভিযোগ (টিকেটিং নাম্বার সহ) দ্রুততার সাথে সমাধান করতে হবে, গ্রাহক কর্তৃক কোন অভিযোগ প্রাপ্ত হলে বিটিআরসি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে এবং গ্রাহক অভিযোগ ও অভিযোগ সমাধানের তথ্য কমপক্ষে ছয় (০৬) মাসের জন্য সংরক্ষণ করতে হবে;

৩। ট্যারিফের সহিত সেবা ও সেবার মান নিশ্চিতে Grade of Service (GoS):

Grade Grade of Service (GoS)
A Quality of Service (QoS) 1. Multiple Upstream redundancy
2. PoP with Multiple NTTN (underground) path redundancy
3. 24/7/365 NOC and Care Service
Quality of Experience (QoE) 1. Up Time: 99.00%
2. Down Time (Cumulative):
Down Time: Maximum per Month
Upazila ISP District ISP Division ISP Nationwide ISP
01 Day/m 12 Hours/m 06 Hours/m 03 Hours/m
3. MTTR (Minimum Time To Restore):
MTTR: Maximum (from logical detection, subject to not having dependency with IIG or NTTN)
Upazila ISP District ISP Division ISP Nationwide ISP
4 Hours 3 Hours 2 Hours 1 Hour
B Quality of Service (QoS) 1. Upstream redundancy
2. PoP with NTTN (underground) path redundancy
3. 24/7/365 NOC and Care Service
Quality of Experience (QoE) 1. Up Time: 98.00%
2. Down Time (Cumulative):
Down Time: Maximum per Month
Upazila ISP District ISP Division ISP Nationwide ISP
03 Day/m 02 Day/m 01 Day/m 12 Hours/m
3. MTTR (Minimum Time To Restore):
MTTR: Maximum (from logical detection, subject to not having dependency with IIG or NTTN)
Upazila ISP District ISP Division ISP Nationwide ISP
5 Hours 4 Hours 3 Hours 2 Hours
C Quality of Service (QoS) 1. Upstream redundancy
2. PoP with NTTN (underground) path redundancy
3. 24/7/365 NOC and Care Service
Quality of Experience (QoE) 1. Up Time: 97.00%
2. Down Time (Cumulative):
Down Time: Maximum per Month
Upazila ISP District ISP Division ISP Nationwide ISP
04 Day/m 03 Day/m 02 Day/m 01 Day/m
3. MTTR (Minimum Time To Restore):
MTTR: Maximum (from logical detection, subject to not having dependency with IIG or NTTN)
Upazila ISP District ISP Division ISP Nationwide ISP
6 Hours 5 Hours 4 Hours 3 Hours
Penalty: will be applicable for all type of ISPs and for the Monthly bill 500/- tk and above packages: A, B, C
A,B,C if the service is continuously Down
  • 5 Days: users will pay = 50%, of monthly bill for that month
  • 10 Days: users will pay = 25%, of monthly bill for that month
  • 15 Days: users will NOT Pay, the monthly bill for that month

Proprietor (BAS Network)

১৪-৩-২০২২

মোঃ নাহিদুল হাসান

উপ-পরিচালক